রাঙামাটিতে যৌন নির্যাতনের শিকার পাহাড়ি শিশুকে দেখতে রাতে হাসপাতালে গেলেন ডিসি”
আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটি শহরের উপকন্ঠে মুনতলা এলাকায় দাদু নামক নরপশু কর্তৃক যৌন নিপীড়নের শিকার তিন বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় আহত শিশুকে দেখতে বুধবার রাতেই রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসকসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ।
রাতে জেলা প্রশাসক হাসপাতালে উপস্থিত হয়ে কোমলমতি শিশুটির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও পিতা-মাতার সাথে কথা বলেন। এসময় তিনি চিকিৎসাধীন অন্যান্য রোগী ও হাসপাতালের স্টাফদেরও খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন- শিশুটির সু-চিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তার চিকিৎসা সেবা নিশ্চিতকরণে যা যা করনীয় তার সবটুকু করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ঘটনায় আটককৃত অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানিয়েছেণ জেলা প্রশাসক।
এদিকে, বুধবার রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফুয়াদ হাসান জানান, চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আঘাতপ্রাপ্ত শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শিঘ্রই সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মো: সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুবাস কুমার চাকমা(৬০)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করে তাকে গ্রেফতারপূর্বক রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































